ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আকাশ মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 84
105

রাজধানী ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। সকালের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় শুষ্ক থাকবে। একইসঙ্গে তাপমাত্রা সামান্য কমে যাওয়ায় দিনের আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গত ৭ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, ১৫ নভেম্বরের পর থেকেই দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে পারে। শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, রাজারহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, সাতক্ষীরা এসব এলাকায় প্রথমে ঠান্ডা অনুভূত হবে।

ঢাকায় শীত পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে। তবে বাতাসের গতিবেগ বেড়ে গেলে ও সূর্যের কিরণকাল কমে গেলে রাজধানীতেও ধীরে ধীরে শীত নেমে আসবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশে প্রচলিত আছে প্রবাদ ‘উনো বর্ষা, দুনো শীত।’ অর্থাৎ বর্ষায় বৃষ্টি কম হলে শীতে ঠান্ডা বেশি পড়ে। এবছর বর্ষায় বৃষ্টি ছিল অনেক বেশি, এমনকি নভেম্বরের শুরুতেও হয়েছে প্রচুর বৃষ্টিপাত।

আবুল কালাম মল্লিক বলেন, যে বছর বর্ষা বেশি হয়, সে বছর শীত তুলনামূলক কম পড়ে। কারণ তখন মাটিতে আর্দ্রতা ও জলীয় বাষ্প বেশি থাকে। তবে এই বছর যেহেতু ঋতু পরিবর্তনের ধারা কিছুটা অস্বাভাবিক, তাই শীতও আসবে ধীরে ধীরে।

আয়ারল্যান্ডকে ছোট করে দেখাছে না বাংলাদেশ

সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ আকাশ মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা

আপডেট সময় : ০৪:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫