ধানমন্ডিতে হাসপাতালের সামনে আগুনে পুড়ল বাস
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 80
রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। আজ সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
যদিও বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি দমকল বাহিনীর এই কর্মকর্তা।
ট্যাগস :
ধানমন্ডি






















ডেঙ্গু নিয়ে ভয়াবহ আশঙ্কা: সামনে কি বড় বিপদ?