ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 66

ডিসেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং দীর্ঘদিনের সরকারি অচলাবস্থা কাটার ইঙ্গিতে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে স্বর্ণে। ফলে মঙ্গলবার (১১ নভেম্বর) প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে এই মূল্যবান ধাতুর দাম।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্পট মার্কেটে সোনার দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়, যা গত ২৪ অক্টোবরের পর সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৮ দশমিক ৫০ ডলার হয়েছে।

সোমবার রাতে মার্কিন সিনেট ফেডারেল তহবিল পুনরুদ্ধারের চুক্তি অনুমোদন করে, যা দীর্ঘদিনের শাটডাউনের অবসান ঘটায়। এর ফলে বিলম্বিত থাকা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক, যেমন নন-ফার্ম পে-রোল রিপোর্ট প্রকাশের পথ খুলে গেছে। এতে অর্থনীতি ও ফেডের ভবিষ্যৎ নীতি নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেন, “শাটডাউন শেষ হওয়ায় বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কমেছে। এখন বাজার আবারও ইতিবাচক দিকের প্রত্যাশায় ফিরছে। স্বর্ণের দাম অক্টোবরের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি এবং সেখান থেকে আরও বাড়তে পারে।”

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং নভেম্বরের শুরুতে ভোক্তাদের আস্থা সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। ফলে বিনিয়োগকারীরা এখন সুদের হার কমার সম্ভাবনাকেই বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল জানায়, ব্যবসায়ীরা ৬৪ শতাংশ সম্ভাবনায় ধরে নিচ্ছেন ফেড ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাবে। ফেড গভর্নর স্টিফেন মিরানও মনে করছেন, ৫০ বেসিস পয়েন্ট কমানো যৌক্তিক হবে, কারণ মুদ্রাস্ফীতি কমছে এবং বেকারত্ব বাড়ছে।

এর আগে, ২০ অক্টোবর স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। বিশ্লেষকদের মতে, সুদের হার কমলে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝোঁকে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট সিলভার ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫০ দশমিক ৮০ ডলার, প্লাটিনাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৮১ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৩১ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফের বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

আপডেট সময় : ০১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫