তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরায় যা বললেন বিএনপির আইনজীবী
- আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 50
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।
রায়ে বলা হয়- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
রায় পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের আইনজীবী ব্যারিস্টার জয়নুল আবেদীন বলেছেন, আর্টিকেল ৫৬ এবং ৫৮ বাস্তবায়িত হয়েছিল ১৯৯৬ সালে। আদালত পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ১৯৯৬ সালে এই আর্টিকেল ৫৮-১ এবং ৫৮-২ হয়। সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা ছিল।
তিনি আরও বলেন, পরবর্তীতে ত্রয়োদশ সংশোধনীর জাজমেন্টে এই ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এখন সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন এবং পুনর্বহাল করলেন।





















পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন কার্লোস