খুলনায় আদালতের সামনে দু’জনকে গুলি ও কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫
- / 66
খুলনায় আদালতের সামনে প্রকাশ্যে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব।
প্রত্যক্ষদর্শীরা জানা, জামিনে থাকা ওই দুই আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
কমিশন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: বদিউল আলম মজুমদার
গুলিবিদ্ধ হয়ে তাঁরা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দুই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
এ ঘটনার কারণে পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবীরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে ২ জনকে গুলি করা হয়েছে এমন সংবাদ পেয়ে এসেছি। ঘটনাস্থলে রক্ত, গুলির খোসা, চাপাতি, ২টি মোটরসাইকেল পড়ে আছে। তাদের গুলি করা হয়েছে। এ ঘটনা তদন্ত চলছে। পরবর্তীতে জানানো সম্ভব হবে কে বা কারা এটি ঘটিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান বলেন, আদালতের সামনে ঘটনাস্থলেই হাসিব নামে একজন নিহত হন। আর রাজন নামে অপর ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। তারা দুজনই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। শুনেছি তারা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।





















বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী