অবসর ভেঙে টেস্টে ফেরা নিয়ে মুখ খুললেন কোহলি
- আপডেট সময় : ০১:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 51
নিন্দুকদের মুখে ঝামা ঘষা যাকে বলে আরকি। ভারতের অভিজ্ঞ দুই ব্যাটার বিরাট কোহলি-রোহিত শর্মাকে নিয়ে অনেকেই সন্দিহান ছিল। তবে পারফরম্যান্স দিয়েই সেসব প্রশ্নের জবাব দিচ্ছেন রোহিত-কোহলি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোহির ব্যাট থেকে এসেছে শতক আর রোহিতের ফিফটি।
রাঁচিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৭ রানে জয় পাওয়া ম্যাচে ১৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন কোহলি। ম্যাচ সেরার পুরষ্কার নেওয়ার সময় সম্প্রতি তাকে নিয়ে উদয় হওয়া কিছু প্রশ্নের জবাব দেন। এরমধ্যে টেস্টে ভারতের বেহাল দশার মধ্যে আলোচনায় এসেছে এই সংস্করণে ৩৭ বছর বয়সী এই ব্যাটারের ফেরার প্রসঙ্গ।
তবে ভারতের ভক্তদের হতাশ করে টেস্টে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন কোহলি। শান্ত, দৃঢ় এবং স্পষ্টভাবে জানিয়ে দিলেন ভারতীয় দলের হয়ে কেবল একটি সংস্করণেই মনোযোগ দিচ্ছেন তিনি। ম্যাচের পর প্রেজেন্টেশনে হার্ষা ভোগলে সবার মনের প্রশ্নটাই জানতে চাইলেন কোহলি কি এখন শুধু একটি ফরম্যাট খেলবেন? কোহলির উত্তর, ‘ হ্যাঁ, আমি এখন থেকে শুধু এক ফরম্যাটেই খেলব।’
বার্সার কাছে রাজত্বও হারালো রিয়াল
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে দলের বাজে পারফরম্যান্সের পর বিসিসিআই কোহলির সঙ্গে তার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে কথা বলতে পারে। তবে বিসিসিআিইয়ের সেক্রেটারি দেবাজিত সাইকিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিসিসিআই পক্ষ থেকে কোহলির সঙ্গে টেস্টে অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কোনোভাবে যোগাযোগ করা হয়নি।
প্রথম ওয়ানডেতে দারুণ সেঞ্চুরি করার পর সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনও কোহলির টেস্ট দলে ফেরা নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেন। তিনি লিখেন, ‘যদি সত্যিই এটা অর্ধ সত্য হয় যে বিরাট এবং রোহিত আবার টেস্ট খেলার কথা ভাবছেন, তাহলে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। যদি এই খেলার সবচেয়ে বড় তারকারা আবার খেলার ইচ্ছা রাখে, তাহলে তাদের খেলা উচিত!’
এই বছরের মে’তে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন কোহিল। টপ অর্ডারের এই ব্যাটার ভারতের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচ খেলে ৯,২৩৯ রান করেছেন। ৪৬.৮৫ গড়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৩০টি। টি-টোয়েন্টিকেও বিদায় বলে দেওয়া কোহলির ব্যাটিংয়ে দেখতে ভক্তদের শুধু ভারতের ওয়ানডে ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হয়।






















ইরানের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পুতিনের