ইন্টারকে জিতিয়ে ইতিহাস গড়লেন মার্তিনেস
- আপডেট সময় : ০১:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 43
পয়েন্ট টেবিলের ইঁদুর-বিড়াল দৌঁড়ে জয়ের বিকল্প ছিল ইন্টার মিলানের। তবে মিলছিল না গোলের দেখা। সবশেষ দুই ম্যাচে হারের পর আবার পয়েন্ট হারানোর শঙ্কাও দেখা দেয়। তবে অবশেষে ত্রাতা হয়ে আবির্ভাব হলেন লাওতারো মার্টিনেজ। জোড়া গোল করে ইন্টার মিলানের জয়ের নায়ক বনে গেলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
সিরি‘আ’তে গতকাল রাতে পিসার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইন্টার মিলান। দু’টি গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রতিপক্ষের মাঠে ৬৯ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মার্টিনেজ।
ইন্টারের জার্সিতে পিসার বিপক্ষে ম্যাচটি ছিল মার্টিনেজের জন্য দারুণ এক মাইলফলকের। সিরি‘আ’তে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ২৫০তম ম্যাচ ছিল এটি। মাইলফলকের ম্যাচ মার্টিনেজ রাঙালেন অসাধারণ এক রেকর্ডে নাম লিখিয়ে।
অবসর ভেঙে টেস্টে ফেরা নিয়ে মুখ খুললেন কোহলি
পিসোর বিপক্ষে গতকাল জালে বল জড়ানোর মধ্য দিয়ে ইতালির ভিন্ন ভিন্ন মোট ২৯টি দলের বিপক্ষে গোল করার স্বাদ পেয়েছেন তিনি। ইতালির লিগটিতে এত সংখ্যাক ক্লাবের বিপক্ষে গোল করার ইতিহাস নেই কারও।
আর্জেন্টাইনির বিশ্বকাপ জয়ী তারকা ফরোয়ার্ড মার্টিনেজকে নির্দ্বিধায় ইন্টারের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বলা যায়। ক্লাবটির হয়ে মোট ৩৫২ ম্যাচ খেলে তাঁর গোল এখন ১৬৩টি। পিসার বিপক্ষে জোড়া গোল করে তিনি ছাড়িয়ে গেলেন ইন্টারের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সান্দ্রো মাজ্জোলাকে। আর ৯টি গোল করলেই মার্টিনেজ ছাড়িয়ে যাবেন ২০বারের লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির সাবেক ফুটবলার আলেসান্দ্রো বোনিনসেগনাকে, তাঁর মোট গোল ১৭১। এ তালিকায় সবার উপরে ৪০৮ ম্যাচে ২৮৪ গোল করা জিউসেপে মেয়াজাকে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মিলানের হয়ে ১০টি গোল করলেন মার্টিনেজ। পিসার বিপক্ষে জোড়া গোল করে দলকে জয় এনে দিতে পেরে উচ্ছাসিত এই ফরোয়ার্ড ম্যাচ শেষে ‘ডিএজেডএন’কে বলেছেন, ‘আমি খুশি কারণ আমরা জিতেছি, এবং দুই পরাজয়ের পর এটিই আমরা চাইছিলাম… আমি দলের জন্য, নিজের জন্য এবং পরিবারের জন্য খেলি, বাকিটা বিষয় অন্যদের ওপর ছেড়ে দিই।’
সিরি‘আ’তে ইন্টারের এই জয়ে পয়েন্ট টেবিলের শিরোপা জয়ের লড়াই আরও জমে উঠল। ১৩ ম্যাচে ৯ জয় ও চার হারে মার্টিনেজদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে এক ও দুইয়ে থাকা এসি মিলান ও নাপোলির পয়েন্ট ২৮। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে এসি মিলান। শীর্ষে থাকা মিলানের সঙ্গে ছয় নম্বরে থাকা কোমোর পয়েন্টের পাথ্যর্ক কেবল ৪ পয়েন্ট।























হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু