শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন
- আপডেট সময় : ০৩:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 85
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।
তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি। পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি।’
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।
মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয় নির্বাচন। কারণ জনগণই এবার তাদের ভোটাধিকার রক্ষা করবে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরেছে।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, জনমুখী ইশতেহারই এবার বিএনপিকে সংসদে পাঠাবে। আপনারা সবাই আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। ইনশাআল্লাহ, দেশে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ সময় পর এলাকায় ফিরে প্রচারণা শুরু করেছেন। গত ২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা উদ্বোধন করেন। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গিয়ে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন।
শনিবার সারাদিন চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষে রবিবার (৭ ডিসেম্বর) সকালে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।





















খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩