ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়া অগ্রণী এক অগ্রদূত, নারী জাগরণের আলোক দিশারী: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 154
177

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে অগ্রণী এক অগ্রদূত ও নারী জাগরণের আলোক দিশারী হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (সোমবার, ৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা পোস্টে এসব কথা উল্লেখ করেন।

তারেক রহমান তার পোস্টে লেখেন, ‘বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠলেও তিনি সে সময় অগ্রণী এক অগ্রদূত, নারী জাগরণের একজন আলোক দিশারী। তিনি তার নিজ জীবনের বাস্তবতার মধ্যে সমাজে নারীর পিছিয়ে পড়া উপলব্ধি করেছিলেন। অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, ‘বেগম রোকেয়া নারী শিক্ষার বিস্তারকে বিশিষ্টতা দিয়েছেন ও এর মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ ঘটানো সম্ভব। বিশেষভাবে পিছিয়ে পড়া এদেশের মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন।’

রোকেয়া দিবস আজ

আর নারীমুক্তির বাণী বহন করতে গিয়ে তাকে সমাজের গোঁড়া রক্ষণশীলদের প্রচণ্ড আক্রমণের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি কর্তব্য-কর্মে স্থির, অদম্য ও অবিচল ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘বেগম রোকেয়া তার ক্ষুরধার লেখনির মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনেছিলেন। সংসার, সমাজ ও অর্থনীতিকে জীবনের মর্মস্থলে তিনি স্থাপন করেছিলেন নারীর স্বায়ত্ত্বশাসন ও আত্মমর্যাদা রক্ষা করতে। আর এজন্য তিনি বিশ্বাস করতেন নারীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। নারী সমাজকে স্বাবলম্বী করতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলে ছিলেন, শত কূপমণ্ডূকতার বাধা সত্বেও।’

বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে রয়েছে নারীর সঠিক স্বাধীনতা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তার কর্মময় জীবন ও আদর্শ নারী সমাজকে আরও উদ্যমী ও অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’

পোস্টে তিনি বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাও করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেগম রোকেয়া অগ্রণী এক অগ্রদূত, নারী জাগরণের আলোক দিশারী: তারেক রহমান

আপডেট সময় : ১১:২৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫