ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

মতপার্থক্যের কারণে গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 147
176

মতপার্থক্যের কারণে চব্বিশের গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়-সেজন্য সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্যাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন অর্থনীতি এবং আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রেখেছেন ড. মাহবুব উল্লাহ।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়।’ গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করার আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না : নজরুল

ফখরুল বলেন, ‘গণঅভ্যুত্থানে বিজয়কে সুসংহত করতে হবে। মতপার্থক্য থাকবে, শহিদদের আত্মাহুতি যেন বৃথা না যায়।’

এসময় দেশ গঠন ও সমাজ পরিবর্তনে অধ্যাপক ড. মাহবুব উল্লাহর অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপির রাষ্ট্র মেরামতে ৩১ দফা প্রণয়নের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের অবদানের কথাও স্বীকার করেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মতপার্থক্যের কারণে গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়: ফখরুল

আপডেট সময় : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫