ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 112
129

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করা হয়।

ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি র‌্যাবের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫