ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে মৃদু শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 67

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে। এতে দেশের ৪-৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি তথ্যানুযায়ী, আগামী সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে মৃদু শৈত্যপ্রবাহের সৃষ্টি করতে পারে। এসব জেলার মধ্যে রয়েছে— পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর যশোর (কয়েকটি স্থান) এবং শ্রীমঙ্গলে (মৌলভীবাজার জেলা)। এই স্থানগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

অন্যদিকে, দেশের বাকি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার মান সব থেকে বেশি অর্থাৎ ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে এবং দেশের বাকি এলাকায়ও শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

এদিকে ঢাকায় দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোররাতে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলে হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে। একইসাথে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে হাড়কাঁপানো শীতে চরম কষ্ট পোহাতে হচ্ছে তাদের।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। কুয়াশা না থাকলেও সূর্যের তাপ তেমন অনুভূত হয়নি।

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), সেদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হচ্ছে। তিনি আরও জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে মৃদু শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে

আপডেট সময় : ১২:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫