ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 7

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও দুইশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩ জন।

গত ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৩১ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬