ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 171
191

শেরপুর জেলায় আজ মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে শিশুদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল কাদের, সহকারী কমিশনার শুভাগত সরকার বর্ণ, শেরপুর মডেল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সেলিম মিয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মো. মাহবুবুর রহমান পালোয়ান।

বান্দরবানে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু

প্রতিযোগিতায় রচনা, চিত্রাংকন ও আবৃত্তি পৃথক তিনটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পুরস্কৃত করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেরপুরে বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫