ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 95
113

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও তরুণ সংহতি নেতা শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই তরুণ নেতার মৃত্যুতে সৃষ্ট উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর: সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এবং অভ্যন্তরীণ গোলচত্বর।

শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

নগরীর প্রাণকেন্দ্র কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকা। রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও প্রধান সড়কে টহল জোরদার করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-৫৮৫) আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। গতকাল রাত থেকেই তার মৃত্যুর খবরে রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের জটলা এবং সম্ভাব্য যেকোনো বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫