ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা ভাঙ্গার ২০২৬ সাল নিয়ে হাড়হিম করা ভবিষ্যদ্বাণী!

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 257
276

বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে নানান কৌতূহল থাকেই। এছাড়াও আগামী বছর কেমন কাটতে চলেছে, তা নিয়েও বেশ কিছুটা উদ্বেগ, আশা অনেকের মনেই রয়েছে। ২০২৫ সাল জুড়ে হানাহানি, সংঘাতের মাঝে জঙ্গি আক্রমণের ঘটনাও দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন থাকতেই পারে, ২০২৬ সালেও কি সংঘাতের আবহ থাকবে? কী বলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

কে বাবা ভাঙ্গা?
তথ্য বলছে, বাবা ভাঙ্গার পুরো নাম ভঙ্গেলিয়া পান্ডেভা দিমিত্রোভা। তিনি ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। আর মৃত্যু হয় ১৯৯৬ সালে। বহুগেরিয়ার এই রহস্যময়ী ভবিষ্যদ্রষ্টা জ্যোতিষী বাবাভাঙ্গাকে ঘিরে নানান কথা প্রচলিত রয়েছে। দেখে নেওয়া যাক, ২০২৬ সালের জন্য বাবা ভাঙ্গা কী বলেছেন?

সংঘাত আরও বাড়বে ২০২৬ সালে?
বেশ কিছু তথ্য বলছে, ২০২৬ সালে বিশ্বমঞ্চে এক বড় আকারের সংঘাত দেখা দিতে পারে। এক্ষেত্রে বিশ্বের দুটি বড় শক্তি সংঘাতের রাস্তা নিতে পারে। যে সংঘাত বহু দেশে ছড়িয়ে পড়তে পারে, বলেও সম্ভাবনার কথা বলেছেন বাবাভাঙ্গা। তবে এই দুই বিশ্বশক্তি কারা, বা কোন দেশ তার দ্বারা প্রভাবিত হবে, তা স্পষ্ট করে জানা যাচ্ছে না।

AIর দাপট বাড়বে:-
বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী বলছে, আসন্ন সময়ে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই-র দাপট বাড়বে। ২০২৬ সালে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জায়গায় এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিজের মতো করে অজান্তে এন্ট্রি নিয়ে নিতে পারে! এমন সম্ভাবনাও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে উঠে আসছে।

ভিনগ্রহীরা আসতে পারে?
২০২৬ সালে পৃথিবীর মাটিতে ভিনগ্রহীদের পদার্পণ হতে পারে বলেও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত। আগামী বছরের নভেম্বর মাস নাগাদ এমন কিছু একটা ঘটতে পারে।

রুশ নেতা…
২০২৬ সালে কোনও রুশ নেতার উত্থানের ইঙ্গিত দিয়েছেন বাবাভাঙ্গা। উল্লেখ্য, চলতি সময়ে রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ চলছে। সেই প্রেক্ষিতে এই ভবিষ্যদ্বাণী বেশ তাৎপর্যপূর্ণ।

আবহাওয়া নিয়ে…
২০২৬ সালে আবহাওয়ার পরিবর্তনের বেশ কিছু খারাপ প্রভাব বিশ্বে পড়তে পারে। এমন ভবিষ্যদ্বাণী রয়েছে বাবা ভাঙ্গার। সেক্ষেত্রে খরা, বন্যার মতো সমস্যা সামনে আসতে পারে।

শক্তিধর হবে এশিয়া?
বিশ্বমানচিত্রে দাপট ধরে রাখবে এশিয়া, এমনই ভবিষ্যদ্বাণী রয়েছে বাবা ভাঙ্গার। এক্ষেত্রে শক্তির কেন্দ্র হিসাবে চীনের নাম বহু মিডিয়া রিপোর্টে উল্লেখ রয়েছে। এলাকা সম্প্রসারণ একটি নতুন ইস্যু হয়ে উঠতে পারে। সুত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাবা ভাঙ্গার ২০২৬ সাল নিয়ে হাড়হিম করা ভবিষ্যদ্বাণী!

আপডেট সময় : ১১:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫