ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সংবর্ধনাস্থলের জনস্রোতে তারেক রহমান; নেতাকর্মীদের উচ্ছ্বাস-উন্মাদনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 127
162

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে চড়ে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি সড়ক পথে লাল-সবুজ রঙে সাজানো বাসে করে রওনা দেন। এরআগে, বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেন তারেক রহমান।

সেখানে বিমান থেকে নামার পর একে একে নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। সেসময় তিনি সবার সঙ্গে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। এসময় ফুলের মালা দিয়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের মা তাকে বরণ করেন নেন।

জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম: জামায়াত আমির

এরপর বিমানবন্দরে সব কার্যক্রম শেষ করে প্রথমে জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বের হয়ে এভারকেয়ার হাসপাতালের দিয়ে যান।

পরে তারেক রহমান দলের নেতাকর্মীদের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসে করে রওনা দেন ৩০০ ফিটের উদ্দেশে।

কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমানের গাড়ি বেশ ধীরে ধীরে পূর্বাচলে পৌঁছায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে কাউকে তার গাড়ির কাছে ঘেঁষতে দেয়া হয়নি। একারণে সড়কের পাশে এবং অলিগলির মুখে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তার জবাব দেন তারেক রহমানও।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংবর্ধনাস্থলের জনস্রোতে তারেক রহমান; নেতাকর্মীদের উচ্ছ্বাস-উন্মাদনা

আপডেট সময় : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫