ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 128
146

ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে ভিড় জমান সমর্থকরা। বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ও নেতাকর্মীরা। এর আগে দলীয় কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়। মনোনয়ন জমা দেয়ার শেষে মির্জা ফখরুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।’ নির্বাচনের জয় পেলে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক শিক্ষা সহ যেসব দিকে পিছিয়ে আছে সেসবের উন্নয়নের আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব। এছাড়াও মনোনয়ন দেয়ায় দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট সময় : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫