ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল শুনানিতে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 129
148

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ (শনিবার, ১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ থেকে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে। শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা।

New US ambassador to Bangladesh sworn in

শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

এর মধ্যেই তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে জয়ী হন। ফলে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আপিল শুনানি চলবে। সূচি অনুযায়ী আগামীকাল (রোববার,১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল। এরপর সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর ও বাকি আবেদনগুলোর শুনানির তারিখ পরবর্তী সময়ে ইসি থেকে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সেই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপিল শুনানিতে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট সময় : ০১:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬