ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 75

গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, ‘বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে।’

আজ (সোমবার, ১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে পাবনা জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনি পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘এগুলো (বিভিন্ন দলের অভিযোগ) কোনোটাই ঠিক না। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পাবনা এডওয়ার্ড কলেজে মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও‌ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬