ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 74

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। সাবিনা খাতুন ও কৃষ্ণা রানীর নৈপুণ্যে লাল-সবুজ দল আজ বুধবার (২১ জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে ৬-৩ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে।

থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দুই গোল হজম করলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৩ ও ১৬ মিনিটে শ্রীলংকার হয়ে গোল দুটি করেন শানু ও ইমেশা। কিন্তু দুই মিনিটের মধ্যে পরপর দুই গোল করে সাবিনা খাতুন প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরান।

বাংলাদেশের সব ম্যাচ ভারতেই রাখার সিদ্ধান্ত আইসিসির

বিরতির পর শ্রীলংকা অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে আর দাঁড়াতেই পারেনি। স্কোরশিটে একে একে নাম লেখান সুমাইয়া, কৃষ্ণা রানী ও মাসুরা। এর মধ্যে কৃষ্ণার জোড়া গোলে ব্যবধান বড় করে বাংলাদেশ। ৪০ মিনিটে কৃষ্ণার দ্বিতীয় গোলের পরপরই লংকানদের হয়ে এক গোল পরিশোধ করেন প্রথমার্ধের গোলদাতা ইমেশা। কিন্তু এই গোল শেষ পর্যন্ত শ্রীলংকার পরাজয় ঠেকাতে পারেনি।

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম ভারতের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় জয়

আপডেট সময় : ১১:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬