সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান
- আপডেট সময় : ০৩:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 87
অন্তর্বর্তী সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা খুব বিব্রত। জ্বালানি নিয়ে এ সরকারের কাজ নিয়ে অবশ্যই শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
তিনি বলেন, ড. ইউনূস বিশ্বের অনেক জায়গায় থ্রি জিরোর কথা বলেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তিনি দেশে কি একবারও থ্রি জিরোর কথা বলেছেন? কেন বলেননি?
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কারও সাথে কথা না বলে নির্বাচনের অল্প কয়েকদিন আগে জ্বালানি নিয়ে যে মহাপরিকল্পনা করেছে সরকার, এটা তারা অনুমোদন দিলেও আমরা প্রত্যাখ্যান করতাম।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এই সরকারের মূল বৈশিষ্ট্য অংশীজনদের অংশগ্রহণ না করিয়ে নিজেদের মত নিজেরা সিদ্ধান্ত নেওয়া। বিভিন্ন অধ্যাদেশ জারি করার মত, অস্বচ্ছ প্রক্রিয়া সব কাজ করা। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।

























প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ