বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর চুক্তিতে আইনি স্বীকৃতি
- আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 48
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউমুরিং টার্মিনাল নিয়ে দ্বিধাবিভক্ত রায় দেন। সেই বেঞ্চের একজন বিচারপতির মতে, আইন লঙ্ঘন করে বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির চলমান প্রক্রিয়া অবৈধ।
মন্ত্রীদের জন্য ফ্ল্যাট বানানোর প্রকল্প অনুমোদন করেনি সরকার
অন্য বিচারপতি সেই মতের সঙ্গে একমত না হয়ে রিটটি খারিজের পক্ষে রায় দেন। ফলে মামলাটির নিষ্পত্তি হয়নি। পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান।
এর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক হয়। ঐ চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেছিলেন।
























অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই