ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত রেজাউলের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 132
148

শেরপুরে নিহত রেজাউল করিমের শিশু সন্তানকে কোলে নিয়ে তার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন জামায়াত আমির। এসময় তিনি নিহত রেজাউল করিমের বাবাকে সান্ত্বনা দেন।

পক্ষপাতিত্ব প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কবর জিয়ারতের পর স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। এসময় ঘটনার চারদিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার সকাল ১১টায় গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

নিহত রেজাউলের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬