ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 278
293

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বরিশালে বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘দুঃখের বিষয় যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিলো তাদের ভাষায় একটি রাজনৈতিক দল কথা বলছে। জনগণ সেই রাজনৈতিক দলটিকে গুপ্ত নামে চিনে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে নারী পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালেম যাদের মানুষ গুপ্ত হিসেবে চিনে সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।’

জুলাইয়ে শহীদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘যারা গুম খুন ও জুলাইয়ে শহীদ ও আহত হয়েছে তাদের প্রত্যাশা ছিলো বাংলাদেশের মানুষের ১৬ বছর থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিলো সে অধিকার ফিরে পেতে তারা গুমের শিকার, হত্যার শিকার হয়েছে।’

আসন্ন নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার: সিআরএফের জরিপ

তিনি বলেন, ‘বিগত ১৫ বছর আমরা দেখেছি জনগণের ভোট নিয়ে কীভাবে নিশিরাতে হয়েছে। আমরা দেখেছি কীভাবে জনগণের অধিকার কেড়ে নিয়ে ডামি নির্বাচন করা হয়েছে। নিশিরাতের নির্বাচন যারা করেছে জনগণের প্রতিরোধে তারা পালিয়েছে। এখন বাংলাদেশ জনগণের বাংলাদেশ, এখন দেশ চলবে জনগণের রায়ের ওপর।’

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। যারা জবাবদিহি করার মাধ্যমে দেশ পরিচালনা করবে।’

তারেক রহমান বলেন, ‘জালিমদের নেতা প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যেই দলের দেশের মা বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কষ্টের প্রতি সম্মান নেই তাদের থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।’

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর শেষে ফরিদপুর যাবেন তিনি। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

আপডেট সময় : ০৩:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬