২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র্যাব মহাপরিচালক
- আপডেট সময় : ০৩:০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 54
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ঘিরে কোনো ধরনের সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নিরাপত্তা প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে র্যাব ডিজি জানান, কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুরো এলাকাটিকে ইনার ও আউটার পেরিমিটারসহ কয়েকটি সুনির্দিষ্ট সেক্টরে ভাগ করে ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতিটি সেক্টরেই র্যাবের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ বাহিনী নিয়োজিত থাকবে। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো এলাকায় প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করা হয়েছে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে।
নির্বাচনের মতোই শহিদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ডিএমপি কমিশনার
নজরদারি জোরদার করতে শহীদ মিনার ও এর আশপাশের পুরো এলাকাটিকে ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যেন নির্বিঘ্নে ও নিরাপদে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেজন্যও বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যেকোনো জরুরি বা উদ্ভূত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে সামাল দিতে র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশব্যাপী নেওয়া এই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারের ২১শে ফেব্রুয়ারির সকল কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।





















পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন কার্লোস