ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 115
135

জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি আরও বলেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে এর ক্ষতি ভোগ করবে দেশের প্রায় ১৮ কোটি মানুষ।

হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনও অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে রুখে দেয়া হবে।

এর আগে, শুক্রবার সকালে সিলেটে পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি সিলেট জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন। পরে কুদরত উল্লাহ জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন এবং বিকেলে সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

আপডেট সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬