ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারকে হারিয়ে এসি মিলানের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 52

ইতালিয়ান সিরি আর সবচেয়ে বড় ডার্বির লড়াইয়ে জয় তুলে নিয়েছে এসি মিলান। ইন্টারকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকলো রসোনেরি। ম্যাচটি গতকাল ( রোববার, ৮ মার্চ ) রাতে মিলানের বিখ্যাত সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

তবে ঘরের মাঠে শুরুর দিকে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি এসি মিলান। ম্যাচের শুরুতে লুকা মদ্রিচের নেয়া শট পোস্টের বাইরে দিয়ে যাওয়ায় ব্যবধান গড়তে পারেনি লাল-কালো জার্সিধারীরা। ৩৫ মিনিটে আসে ম্যাচে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি। ফোফানার পাস থেকে দারুণ এক গোল করেন মিলানের ডিফেন্ডার পারভিস এস্তুপিনান।

ক্রিকেট শেষ করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

বিরতিতে যাওয়ার আগে গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইন্টার। তবে গোলরক্ষক ও বাজে ফিনিশিংয়ের কারণে গোল করতে ব্যর্থ হয় তারা। যোগ করা সময়ের শেষ মিনিটে গোলের খুব কাছে গিয়েও দেখা পায়নি ইন্টার। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয়ে পূর্ণ পয়েন্ট পায় এসি মিলান।

২৮ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে ইন্টার। আর ৬০ পয়েন্ট নিয়ে ব্যবধান কমিয়ে দুইয়ে অবস্থান করছে এসি মিলান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইন্টারকে হারিয়ে এসি মিলানের জয়

আপডেট সময় : ০২:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬