ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 64

শান্তিপূর্ণ ও সফল সংসদীয় নির্বাচনের জন্য নেপালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গত ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আশা-আকাঙ্ক্ষা, তাঁদের দৃঢ়তা এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করে। বাংলাদেশ নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করছে।’

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

নেপালে গত বৃহস্পতিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আরএসপি ১৬৫টি সরাসরি আসনের মধ্যে ১২২টিতে জয় নিশ্চিত করেছে। এর ফলে প্রথমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র শাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেপালের জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আপডেট সময় : ১১:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬