ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে ‘অন্তহীন যুদ্ধ’ চায় না ইসরাইল: গিদিওন সার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 69

‘ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত করতে চায় না ইসরায়েল।’ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, ইসরায়েল কোনো ‘অন্তহীন যুদ্ধে’ জড়ানোর পক্ষপাতিতে নয় এবং যুদ্ধ সমাপ্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সরকারের এই অবস্থানের কথা জানান। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা চরম উত্তেজনার প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্যকে বেশ ‘নরম সুর’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়ার সমর্থন

গিডিয়ন সার বলেন, “যখন আমরা মনে করব এটি (যুদ্ধ) শেষ করার সঠিক সময়, তখন আমরা আমাদের আমেরিকান বন্ধুদের সঙ্গে পরামর্শ করব।” তিনি স্পষ্টভাবে উল্লেখ করে বলেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী নয়। যুদ্ধ ঠিক কবে নাগাদ শেষ হতে পারে বা পরবর্তী পদক্ষেপ কী হবে-এমন প্রশ্নের জবাবে কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকার করেন তিনি।

ইরান ও ইসরায়েলের মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে ‘অন্তহীন যুদ্ধ’ চায় না ইসরাইল: গিদিওন সার

আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬