একটি গান রেকর্ড করতে কত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল?

- আপডেট সময় : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 59
শ্রেয়া ঘোষালের ভক্তরা ছড়িয়ে আছে সারা বিশ্বজুড়ে। মিষ্টি স্বভাবের শ্রেয়াকে পছন্দ করেন না, এমন মানুষ পাওয়া দুষ্কর। সেই ১৪ বছর বয়স থেকে গান গাওয়া শুরু। তিনি ২০টি ভাষায় ৩০০০ টিরও বেশি গান এবং হিন্দিতে গানের সংখ্যা ১১৫০ টিরও বেশি। দীর্ঘ কেরিয়ারে ভরে-ভরে ভালোবাসা তো পেয়েছেনই, কত কোটি সম্পত্তির মালকিন হয়েছেন?
একাধিক রিপোর্ট অনুসারে, শ্রেয়ার মোট সম্পদের পরিমাণ ২৪০ কোটি টাকা। যা মূলত এসেছে সংগীত কেরিয়ার থেকেই। গোটা বিশ্বজুড়ে লাইভ শো করে থাকেন শ্রেয়া। আর টিকিটের দামও থাকে আকাশছোঁয়া। প্রতিটি গান রেকর্ডিং-এর জন্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি। যা তাঁকে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়িকা করে তোলে।
বেশ কিছু সম্পত্তিও রয়েছে শ্রেয়া ঘোষালের। কলকাতার একটি অভিজাত অঞ্চলে তাঁর একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। শুধু তাই নয়, মুম্বইতেও তাঁর একটি বিলাসবহুল বাড়িও রয়েছে।
শ্রেয়া ঘোষালের গাড়ির তালিকাও চোখ ধাঁধানো। যার মধ্যে রয়েছে একটি BMW 5 সিরিজ, একটি রেঞ্জ রোভার স্পোর্ট এবং একটি মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস যার দাম যথাক্রমে ৭৭ লক্ষ, ৪৩ লক্ষ, ৬০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকা।
শ্রেয়া ঘোষালের কেরিয়ারের শুরুটা হয়েছিল রিয়েলিটি শো সারেগামাপা দিয়ে। আর সেটি জিতেও নেন তিনি। পরবর্তীতে দেবদাস সিনেমায় তাঁর গান, যেমন বৈরি পিয়া, সিলসিলা ইয়ে চাহাত কা দিয়ে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। মাত্র ৪ বছর বয়স থেকে গানের তালিম নেওয়া শুরু। আর গানের প্রথম শিক্ষিকা শ্রেয়ার মা। ছয় বছর বয়সে, শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু। আর ষোল বছর বয়সে ভাগ নেন জি টিভির সারেগামাপা-তে। সেখান থেকেই নজরে পড়েন সঞ্জয় লীলা বনশালির।
১০ বছর প্রেম করার পর, শ্রেয়া বিয়ে করেন ছেলেবেলার বন্ধু শিলাদিত্য সান্যালকে। গোয়ায় গিয়ে শ্রেয়াকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন শিলাদিত্য। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বাঙালি মতে বিয়ে করেন তাঁরা। আর ২০২১ সালে তাঁদের একটি ছেলে হয়, যার নাম রেখেছেন এই দম্পতি দেবায়ন।
























