ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে ৩ শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 44

ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার ইঙ্গিত দিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এর জন্য তিনটি শর্ত দিয়েছেন তিনি। সেগুলো হলো– ইরানের সার্বভৌমত্ব রক্ষার স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন আগ্রাসন হবে না তার নিশ্চয়তা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর। ইরানের প্রেসিডেন্ট এক্সে এক পোস্টে ওই শর্তের কথা জানান। তিনি লিখেছেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে কথা বলে আমি এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, ইহুদিবাদী সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সৃষ্ট এই যুদ্ধের অবসানের একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকার, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়া।

কৌশলগত মজুত ছাড়ের ঘোষণাতেও ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল তেলের দাম

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজের বাইরে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নৌ এবং বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে।

ইরানের পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইরানের ওপর সবচেয়ে ভয়াবহ আঘাত করা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের ওপর ওয়াশিংটনের অভিযান এখনও শেষ হয়নি।

এর আগে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক অভিযান যতদিন প্রয়োজন ততদিন চলবে বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুদ্ধ বন্ধে ৩ শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬