ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 51

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালেে ন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

থার্ড টার্মিনালের ইস্যুতে জাপান বাংলাদেশ বৈঠক, জটিলতা কাটার প্রত‍্যাশা উভয়পক্ষের

চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিার রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারির সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬