ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৩:০৭ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬
  • / 45

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিশেষ বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আইআরজিসি সরাসরি নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানায়, “এই শিশু হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) যদি বেঁচে থাকে, তবে আমরা তাকে পূর্ণ শক্তি দিয়ে ধাওয়া অব্যাহত রাখব এবং তাকে হত্যা করব।”

তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান

গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে এমন কঠোর ও সরাসরি হুমকি এলো। আইআরজিসি তাদের বিবৃতিতে ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলার ঘটনায় এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে। ইরানের এই সাম্প্রতিক হুমকি মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি ইরানের

আপডেট সময় : ০২:২৩:০৭ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬