রাজধানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত ২
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:১৬:৫৩ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬
- / 64
রাজধানীর খিলক্ষেতে বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে ডেসকোর আউটসোর্সিং কোম্পানির তিনজন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ বলছেন, বিদ্যুতের তারের কাজ করার সময় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের তিনজন মারা যান। নিহতদের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
সিলেটে রেকর্ড বৃষ্টি, ঝড়ে বিপর্যস্ত জনজীবন
ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার মনজুরুল হক বলছেন, ওই জায়গায় ডেসকোর আউটসোর্সিং (সাব ঠিকাদার) কোম্পানির কর্মীরা বিদ্যুতের তার লে (পোঁতা) করছিল। ওখানে তারা ভেকু দিয়ে কাজ করছিল, ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিল। এসময় কোনভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মধ্যে আহত হয়। পরে ওই তিনজন মারা যায়।
ট্যাগস :
রাজধানী




















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী