র্যাব ডিজি হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ উদ্দিন

- আপডেট সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 83
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন ইউনিট—র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) শীর্ষ পদে বড় রদবদল করেছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। পুলিশের বিশেষ শাখা (এসবি)-র অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরদার নুরুল আমিন ও পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে সিআইডিতে বদলি করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-র নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী। এবং চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান।
সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএন-এ বদলি করা হয়েছে।
সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান। মাগুরা, মাদারীপুর ও খাগড়াছড়িতে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ করা হয়েছে।























