দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাত সকাল ৯টায়
- আপডেট সময় : ০৩:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 57
দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মাঠ সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কাতার মার্কিং, মাইক স্থাপন, প্রবেশ তোরণ নির্মাণ এবং অজুখানা তৈরির কাজ শেষ পর্যায়ে। বলা যায়, বিশাল এই ময়দান এখন নামাজ আদায়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এরই মধ্যে স্থানীয় সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন।
স্বাধীনতার আগে থেকেই এই মাঠে ঈদের জামাত হয়ে আসলেও ২০১৬ সালে মাঠটি সম্প্রসারণ করা হয় এবং একটি সুদৃশ্য বিশাল মিনার স্থাপন করা হয়। তখন থেকেই প্রায় ২৩ একর এলাকাজুড়ে বিস্তৃত এই বিশাল ঈদগাহে বড় পরিসরে জামাত শুরু হয়েছে। ৫১৭ ফুট দৈর্ঘ্যের এই ঈদগাহ মিনারে রয়েছে ৫২টি গম্বুজ এবং মূল মেহরাবের উচ্চতা ৫৫ ফুট।
দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বিশাল এই জামাতে অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
নামাজ আদায়ে আসা মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ব্যবস্থা। তিন স্তরবিশিষ্ট এই নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা ইউনিট এবং টহল পুলিশ। এছাড়া পুরো মাঠে নজরদারির জন্য ওয়াচ টাওয়ার এবং প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।
























সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী