স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা
- আপডেট সময় : ১২:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 38
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ। ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস ও হাইকমিশন আলাদা বার্তায় শুভেচ্ছা জানায়।
ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করবে।
স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহিদদের শ্রদ্ধা
আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। যৌথ প্রকল্প ও দ্বিপক্ষীয় উদ্যোগের জন্য রাশিয়ার দুয়ার বাংলাদেশের জন্য সর্বদা উন্মুক্ত বলে জানান তিনি।
বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। দুই দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের জনগণকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে ফরাসি দূতাবাস। বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স।





















নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড