ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিরক্ষা মিশনে অবদান রাখায় বাংলাদেশকে জর্জিয়ার বিশেষ সম্মাননা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 63

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে বিশেষ রেজ্যুলেশন বা সম্মাননা গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত মঙ্গলবার রাজ্যটির গভর্নর ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

জর্জিয়া স্টেট সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সর্বসম্মত সমর্থনে এই রেজ্যুলেশনটি গৃহীত হয়। এর মাধ্যমে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়েছে। এই রেজ্যুলেশন প্রণয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সিনেটর শেখ রহমান।

সম্মাননা গ্রহণের আগে ওই দিন সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্পের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সামরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল জর্জিয়া সিনেটের অধিবেশনে যোগ দেয়। এ সময় তিনি রাজ্যটির লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, একটি সরকারি সফরে গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শান্তিরক্ষা মিশনে অবদান রাখায় বাংলাদেশকে জর্জিয়ার বিশেষ সম্মাননা

আপডেট সময় : ১২:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬