বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল হুতি
- আপডেট সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
- / 46
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেন, তবে ইয়েমেন উপকূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে সানাইভিত্তিক হুতি সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি এই হুমকি দেন। তিনি জোর দিয়ে লেখেন, সানা যদি একবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ কিংবা জিন- কারও পক্ষেই তা পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে না। মার্কিন প্রশাসনকে সতর্ক করে তিনি আরও বলেন, ট্রাম্প এবং তাঁর সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তাঁরা যেন শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ করেন এবং ইয়েমেনের জনগণের অধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন।
উল্লেখ্য, লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী বাব আল-মান্দেব প্রণালি বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। এই পথ দিয়েই মূলত সুয়েজ খালের দিকে আন্তর্জাতিক জাহাজ চলাচল করে থাকে। প্রণালিটির সংকীর্ণতম অংশ মাত্র ২৯ কিলোমিটার চওড়া হওয়ায় পণ্যবাহী জাহাজগুলোকে যাতায়াতের জন্য কেবল দুটি চ্যানেল ব্যবহার করতে হয়। ফলে এই কৌশলগত নৌপথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র: দ্য ডন


























ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসি প্রতিনিধি দল