ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‍্যাব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, রোববার, ২১ জুন ২০২৬
  • / 41

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে যদি কেউ অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তারাই ঝুঁকির মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

রোববার (২১ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারী গ্রেফতার প্রসঙ্গে করা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব। তার দেওয়া তথ্য মতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করে র‍্যাব। পরে, আরও দুজনকে গ্রেফতারের কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। তার দেওয়া তথ্যমতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মাউরা সোহেলের নামে ছিনতাই-চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে ১টি করে মামলার কথা জানানো হয় র‌্যাব-২ এর পক্ষ থেকে।

গতকাল শনিবার (২০ জুন) সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগের কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে অস্বীকৃতি জানান। তিনি দাবি করেন, আওয়ামী লীগ এখন একটি মাফিয়া গোষ্ঠী।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর।

গত ‎বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন।

‎এছাড়াও, চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষুব্ধ হতে পারে। ‎এমতাবস্থায়, বর্ণিত বিষয়ের গুরুত্ব অনুধাবনপূর্বক প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‍্যাব

আপডেট সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, রোববার, ২১ জুন ২০২৬