ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে ছাড় দেয়া হবে না: বিরোধী দলীয় নেতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 6

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত ৪ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এদিন গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই অঝোরে বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই চলতে থাকে ১১ দলীয় জোটের কার্যক্রম। কাক-ভেজা হয়ে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনেন ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা।

পরে বৃষ্টির মধ্যেই বিকেল সাড়ে ৪টার দিকে মঞ্চে ওঠেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নিতে অনেক কথা বলা হচ্ছে। বিরোধী দলকে যতই গণভোটের দাবি থেকে সরে আসতে বলা হোক না কেন, তারা এক চুলও সরবে না। এ সময় জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের হুঁশিয়ারিও দেন তিনি।

অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, রংপুরের মাটিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েও সরকার কাজ শুরু করছে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না। এ সময় সরকার ব্যর্থ হলে ১১ দল ক্ষমতায় এসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে আশ্বাস দেন তিনি।

সীমান্ত হত্যা ও পুশইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক ইঞ্চি জমিতো দূরের কথা, একটি বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেয়া হবে না। প্রয়োজনে দেশের জন্য জীবন দেবো। এ সময় পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।

এদিন সমাবেশে অংশ নিয়ে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪ দফা দাবি নিয়ে সরকারের কোনো টালবাহানা চলবে না। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন করার ঘোষণা দেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে ছাড় দেয়া হবে না: বিরোধী দলীয় নেতা

আপডেট সময় : ১১:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬