ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

দেশজুড়ে ১১ লাখ চারা রোপণ করবে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 34

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় একটি গাছ রোপণ করে অভিযানের উদ্বোধন করেন তিনি।

‘বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানে সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

কর্মসূচি চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

এসময় সেনাপ্রধান বলেন, বিভিন্ন সেনানিবাস এলাকায় ১১ লাখ ৩৫ হাজার ৮৭০টি চারা রোপণ করা হবে। বাংলাদেশে যত সেনানিবাস রয়েছে সর্বত্র কেবল বৃক্ষরোপণ করি না, বরং বৃক্ষ সংরক্ষণও করা হয়।

তিনি জানান, বনায়ন বৃদ্ধিতে এ বছরও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে ১১ লাখ চারা রোপণ করবে সেনাবাহিনী

আপডেট সময় : ০৩:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬