প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 4
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে রাশেদ খাঁন নিজেই এই তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। অর্পিত দায়িত্ব যেন আস্থা ও বিশ্বাসের সাথে যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য তিনি সবার কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। পোস্টে তিনি নিয়োগ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের একটি ছবিও যুক্ত করেন।
ট্যাগস :
প্রধানমন্ত্রী




















সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর