ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মশা নিধনে দেশিয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে স্থানীয় সরকারমন্ত্রীর আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 6

মশা নিধনে দেশিয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি করপোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না।

আজ (সোমবার, ২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে এ মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশিয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটি সম্ভাবনাময়।’

ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মশা নিধনে দেশিয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে স্থানীয় সরকারমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ০৪:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬