ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 4
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জেলার সদর উপজেলার মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫) ও নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
পুলিশ জানায়, শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার চালকসহ আরও তিন নারী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। এদিকে, অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহ রাখা হয়েছে।

























অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার: তথ্য উপদেষ্টা