ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রোববার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার সংসদেই জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 10

অনেকে জাতীয় সংসদের চেয়েও রাজপথে সমস্যার সমাধান বড় করে দেখছে। কিন্তু সরকার সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে— এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আন্দোলন সর্বস্ব অনেকে গঠনমূলক আলোচনায় আসতে চায় না। আন্দোলন করা কারো জন্য পেশায় পরিণত হয়েছে। এখন দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না।

এসময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে প্রাণ দিতে হবে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, তা মানুষ কল্পনাও করেনি।

সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি, ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে উল্লেখ করে গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান আহমেদ আযম খান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরকার সংসদেই জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬