তারেক-মোদী একসঙ্গে বসলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে: ত্রিবেদী
- আপডেট সময় : ০২:৪৮:১৩ অপরাহ্ন, রোববার, ৯ অগাস্ট ২০২৬
- / 5
ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আগামীকাল (সোমবার, ১০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান ‘জনবান্ধন নেতা’। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধন। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’
আজ (রোববার, ৯ জুলাই) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার এসব কথা বলেন। ভারত বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক খুবই ভালো। এ সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখার প্রত্যাশা করেন তিনি।
দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার পুরো আত্মবিশ্বাস আছে। মানুষ এক আছে, সমাধান হবেই। কোনো নেতিবাচক বিষয় নেই, সব ইতিবাচক আছে।
বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।
বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে হাইকমিশনার বলেন, এই চাহিদা পূরণে ভিসা আবেদন কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।




















গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী