ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোর্হে মেসিকে যেভাবে শেষ বিদায় দিলেন মেসি ও তার পরিবার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 10

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ও তার পরিবার রোববার (৮ আগস্ট) স্থানীয় সময় সকালে তার বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন। ৬৮ বছর বয়সে মারা যাওয়া হোর্হে মেসির শেষকৃত্য অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের উপকণ্ঠে অবস্থিত এল প্রাদো নামের একটি বেসরকারি কবরস্থানে। ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।

ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে রোসারিও পৌঁছান। সেখানে তিনি মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সলের সঙ্গে বাবার শেষকৃত্যে অংশ নেন। পরিবারের গোপনীয়তা নিশ্চিত করতে শনিবার দুপুরের পর এল প্রাদো কবরস্থান সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়।

মেসির প্রতি সমর্থন জানাতে রোসারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে কিছু ভক্তও জড়ো হন। এল প্রাদোর সীমানার পাশে একটি ব্যানারে লেখা ছিল, ‘শক্ত থাকো, লিও। আমরা তোমাকে ভালোবাসি।’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক পাঠানো হয়।

রোসারিওর মেয়র পাবলো জাভকিন মেসি পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শেষকৃত্যের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় সরকার মেসির পরিবারের পাশে আছে বলেও জানান তিনি।

হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে এএফএর নির্দেশে চলতি আর্জেন্টিনার সব পেশাদার ও যুব ফুটবল প্রতিযোগিতার ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেয়া হয়।

মেসির শৈশবের ক্লাব রোসারিওর আবান্দেরাদো গ্রান্দোলিও সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ছবি প্রকাশ করে হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ছবিতে ছোট্ট মেসি, তার বাবা এবং দলের অন্য শিশু খেলোয়াড়দের দেখা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হোর্হে মেসিকে যেভাবে শেষ বিদায় দিলেন মেসি ও তার পরিবার

আপডেট সময় : ০১:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬