এসএসসিতে এবার ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি
- আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 8
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে এবং ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন ফেল করেছে।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। সে হিসাবে এবার ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

























রাশিয়াকে সহায়তায় ৫০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া